শহর ছোট হয়ে গেছে
এতদিন কেউ বুঝতে পারে নি। শহর যে এতো ছোট হয়ে গেছে এটা কারও মাথায়ই আসেনি। প্রথম এটা বুঝতে পারল একজন জেলে। সে সমুদ্র থেকে মাছ ধরে এনে শহরে বিক্রি করত। সেদিনও সে প্রচুর মাছ ধরে এনে শহরের মাছওলার কাছে এলো। মাছওলাটি আশ্চর্য হয়ে উঠলো।
- এতো মাছ!
- মানে?
- এতো মাছ দিয়ে আমি কী করব!
- বিক্রি করবে।
- কাকে?
- শহরের সব লোককে। এতো লোক- বিক্রি হবে না?
- কোথায় এতো লোক! শহর ছোট হয়ে গেছে!
- মানে!
- বুঝতে পারছ না?
- না। কী সব বলছ!
- তার মানে তুমি জানও না!
- কী জানব?
- অতো কথায় কাজ নেই, আমি এতো নেব না।
- বেশ যতোটা পার নাও।
এই ভাবে জেলে পুরো মাছ বিক্রি না করতে পেরে আবার সমুদ্রের ধারে চলে গেল। তারপর সে নৌকা করে মাঝ সমুদ্রে চলে গিয়ে বাকি মাছগুলো ছাড়তে যাবে তখন মাছেরা আশ্চর্য হয়ে উঠল আর সমস্বরে বলল "কী ব্যাপার! কী ব্যাপার! আমাদের বিক্রি করলে না? " জেলে বিষণ্ণ মুখ ও বুক করে বলল, "নিলো না! " মাছেরা সবাই দুঃখ করতে করতে বলল, " কেন নিলো না! কেন নিলো না! " জেলে তখন তাদের বলল, " শহরে লোক কমে গেছে। শহর ছোট হয়ে গেছে।"
এরপর এলো ফুল চালানদার। দেখল বাজার শুনসান। লোকজন নেই। চারদিকে শুখনো ফুল পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু ফুল পচে তাদের সুন্দর গন্ধ ছাপিয়ে পচা গন্ধ ছড়িয়েছে।অন্য ফুলগুলো যাদের দেখন শোভা - যাদের দূর থেকে কাছ থেকে সব জায়গা থেকে দেখতে ভালো লাগে তাদের ক্রমশ দেখতে খারাপ লাগছে। খুবই মুশকিল এক পরিস্থিতি দাঁড়িয়েছে। ফুলওলা তার দোকানে গালে হাত দিয়ে বসেছিল তাকে ফুলের চালানদার বলল
- কী খবর গো? বাজার কেমন?
- আর বাজার লোকই নেই।
- লোক নেই?
- না।
- সর্বনাশ তালে তো বাজারও নেই।
- সেটাই তো বলছি।
- লোক কোথায় গেল?
- লোক নেই। শহর ছোট হয়ে গেছে।
- সে কী!
- কেন তুমি জান না?
- কী জানব?
- অতো কথায় কাজ নেই। আমি ফুল নেব না।
ফুলের চালানদার আর কী করে সে ফুলের বাগানে গিয়ে গাছকে বলল," হলো না। " গাছেরা আশ্চর্য হয়ে উঠল, বলল," কী হল না? "
- বিক্রি।
- সে কী!
- হাঁ।
- কেন হল না?
- লোক নেই। কেনার লোক।
- কী করে?
- শহর ছোট হয়ে গেছে।
এই শুনে গাছেরা আবার সব ফুলগুলো কে গাছে ফিরিয়ে নিলো। গাছে ফিরে গিয়ে ফুলগুলোর খুব মজা হল। তারা খিল খিল করে হাসছিল আর নিজেদের মধ্যে লুটোপুটি করে খেলা করছিল।
শহরে তখন ধোঁয়া কমে গেল, ধূলো কমে গেল। আগে অনেক লোকজন যখন শহর জুড়ে গমগম করত - লোকেরাই ঠিক করত কোন গাছ অপ্রয়োজনীয় আর কোনটা নয়। এখন সে সব ঠিক করার লোক কমে গেল তাই অপ্রয়োজনীয় গাছের সংখ্যা বেড়ে গেল। সেই সব গাছ চারদিক লতাতে লতাতে সব কিছুকে জড়িয়ে ধরে ধরে এক প্রাচীন আকার দিতে লাগল।
এই ভাবে একদিন উৎসবের দিন ঘনিয়ে এলো। তখনও কোন হেলদোল নেই। শহর ছোট হচ্ছে তো হচ্ছেই। লোক কমছে তো কমছেই। উৎসবের দিন হলে বুড়ো ভিখিরি শহরে প্রতি বার আসেএটাও এক রীতি হয়ে দাঁড়িয়েছে। ভিখিরি এক সময় শক্ত সমর্থ ছিল তখনও সে আসতো। শিশু অবস্থাতেও সা আসতো তার বাবার হাত ধরে। তার বাবাও ভিখিরি ছিল। দাদুও ভিখিরি ছিল। দাদুর বাবাও ভিখিরি ছিল। সে ভাবে কিছু না জেনে, কিছু না বুঝে উৎসবের দিনের কয়েক দিন আগে থেকেই বুড়ো ভিখিরিটা শহরে পৌঁছলো। তার খুব পরিশ্রম হয়েছিল।সে ছায়া চাইছিল, জল চাইছিল, খাবার চাইছিল।লোকজন কমে আসায়, শহর ছোট হয়ে যাওয়ায় তার কোন কিছুই ভালো ভাবে জুটল না। সে কম খাবার খেতে খেতে দূর্বল হয়ে গেল। গাছের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে ফলের সংখ্যাও বেড়ে গিয়েছিল কিন্তু বুড়ো ভিখিরির আর সামর্থ ছিল না গাছ থেকে ফল পেড়ে খাওয়ার। পাকা ফল যেটুকু এধার ওধার পড়ে থাকত তাই সে খেত। তাও পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় পড়ে থাকা ফলেও টান পড়তে লাগলো। উৎসবের দিন যেদিন এলো সেদিন লোকজন এসে তাকে কিছু খেত টেতে দিচ্ছিলো। তারপর হুজুগ কাটতে তার অবস্থা আরও খারাপের দিকেই এগিয়ে চললো। খারাপের দিকে কোন কিছু এগিয়ে চললে তা ক্রমশই দ্রুত হতে থাকে। তাই বুড়ো ভিখিরির অবস্থাও দ্রুতগতিতে আরও খারাপ হয়ে গেল। আবার এর মধ্যে মজাও আছে। কোন খারাপই শেষ অবধি খুব খারাপ থাকতে পারে না। একটা পর্যায়ের পর আবার ভালোর দিকে যেতে শুরু করেওই একই রকম ভাবে প্রথম প্রথম বোঝা যায় না খারাপটা ভালোর দিকে যাচ্ছে কিনা। তারপর ক্রমশ যখন ভালো হওয়ার গতিবেগ বাড়তে থাকে তখন সে পরিস্কার ঝকঝকে হয়ে সবার চোখে বেশী বেশী পড়তে থাকে। সে রকমই বুড়ো ভিখিরির শারীরিক অবস্থা খারাপ হতে লাগল। সে মাটিতে শুয়ে থাকত মাঝে মধ্যে উঠত হাঁটত তারপর আর তাও পারত না। সে শুয়েই থাকত। এই শুয়ে থাকতে থাকতে সে যাকে বলে মাটিতে মিশে যেতে থাকল। তার মাথাটা ক্রমশ মাটির গভীরে চলে গেল। সে মাটির তলার জগতটাকে দেখতে লাগলো। সে দেখতে পেল গাছেরাও ওই ভাবে নিজেদের জগত তৈরী করে নিয়েছে। মাটিতে মিশে যাবার পর প্রথম প্রথম বুড়ো ভিখিরি বুঝতে পারে নি। সে নানা রকম শব্দ শুনত। ফিসফাস ফিসফাস নানান কথাবার্তা গাছেরা মাটির তলায় চালাচালি করে তার মানে সে বুঝতে পারেনি।তারপর বেশ কিছুদিন যাওয়ার পর বুড়ো ভিখিরি যখন অনেকটাই মাটিতে মিশে গেছে, তার হাত পা গুলো কেমন সবুজ ডালপালা হয়ে মেলে দাঁড়িয়েছে, যখন সে আশ্চর্য রকম এক গাছ হয়ে উঠেছে - বুড়ো ভিখিরি বুঝতে পারল কেউ তাকে ডাকছে, "এই শুনছো? " মাটির ভেতর তার মাথাকে অনেক গভীরে গাছেদের শিকড়ের মতো , বাকড়ের মতো চারিয়ে দিতে দিতে বুড়ো বলল," হাঁ শুনতে পাচ্ছি। "
- তা ভালো।
- কী ভালো?
- না, এই যে শুনতে পাচ্ছ। এটাই ভালো।
- কেন ভালো?
- বারে! তুমি তো মাটির ওপর মানুষের মাথা নিয়ে হেঁটে চলে বেড়াতে - নাকি?
- তাতো বটেই।
- তারপর সে ভার তো তোমার সইল না!
- কী করব। লোক কমে এলো -শহর ছোট হয়ে এলো। খাবার দাবার জুটল না। আস্তে আস্তে নিজেই মাটিতে মিশে গেলাম।
- উঁহু পুরোটা হল না। বল গাছ হয়ে গেলাম।
- গাছ?
- হাঁ! তুমি তো তাই হয়েছো!বুড়ো ভিখিরি আশ্চর্য হয়ে দেখল। সত্যিই তার মাথাটা, যা দিয়ে সে ভাবে, অনুভব করে তা হয়েছে শেকড় আর হাত পা গুলো জমির ওপর হয়েছে আশ্চর্য রকম ডাল, পালা,ফুল, ফল - এসব! আর তাতে অনেক পাখি, প্রজাপতি, পোকামাকড় হাঁটা হাঁটি করছে। বুড়ো ভিখিরি গাছ হয়ে সে সবের প্রতিটা স্পর্শ আর ছন্দ বুঝতে পারল। সে ভাবলো ভালোই হয়েছে খারাপ থেকে ক্রমশ ভালো।
আশ্চর্য হয়ে উঠে শহরের লোকজন দেখল পৃথিবীর অন্যান্য অংশের সঙ্গে তাদের যোগাযোগ রাখার ব্রীজটা ভেঙে পড়েছে বিকেল চারটে চল্লিশে। তিনজন মারা গেছে। কয়েক জন আহত হয়ে হাসপাতাল। আর কয়েক হাজার ঠিক কিছু আগেই ব্রীজ টপকে এধার বা ওধার চলে গেছে। তারপর যা হয় শহরের লোকজন কমে কমে গিয়ে আশ্চর্য রকম ছোট হয়ে গেল শহরটা।

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম