ঠান্ডা মাংস
ঠান্ডা মাংসের টুকরোটা কোথায় ঢোকানো ছিল কে জানে।আমি তো ভাবতেই পারিনি। রানার বিয়েতে অন্য অনেক কিছুর মতো মাংসআনার দায়িত্বটা আমার হাতেই পড়ে। ওদের জায়গাটা এমন যেখানে প্রায়ই দাঙ্গার উপক্রম হয়। বাবরি ভাঙার সময় অথচ তেমন কিছু হয় নি। কারণ নাকি এমন যে লালু প্রসাদ আগে থেকে আন্দাজ করে মিলিটারি পাঠিয়ে ছিলেন। মিলিটারি গাছের তলায় ,বাড়ির তলায় ,রাস্তার মেন মেন পজিশনে দৃশ্যমান ছিল - তাতেই কাজ হয়েছে।জায়গাটা রাঁচির উপান্তে , কাছেই মেথর বস্তি - ওরা অধিকাংশ দলিত। শুয়োর মারে ও খায়। আবার লোয়ার কাস্ট মুসলিমও আছে যারা পেশায় ধাঙ্গড়। সেখানে জ্যান্ত শুয়োরের পেছনে গরম শিক ঢোকানোর আর্ত আওয়াজ শুনেছি। যাই হোক ,আমি তো মুরগি কাটিয়ে ভ্যানগাড়ি করে এনে খালাশ। মোহাব্বতভাই পিস বানাচ্ছে। ডানা ,নলি,মুরগির বুক ,ঠ্যাঙের আকার - সব পিস পিস হচ্ছে। হালাল করা সব। সব তাজা মাংসের ঢাই। মুরগি কাটতে আমার ছোটবেলা থেকে ভালো লাগে। তাজা মুরগির রক্ত পরিমাণে বেশি নয় জানি তবে তার ফিনকির বেগ ছিট ছিট রঙের নকশা তৈরী করে। জামায় রক্ত লেগে থাকলে ছোটবেলায় ইজ্জত বাড়ত। মাংস পিস পিস কাটা হচ্ছে তারপর ভাল করে ধুয়ে রান্নার হালুইকারদের কাছেই যাবে। ঢাই মাংসে হাত মারতে মারতে মোহাব্বতভাই হঠাৎ বলল ,'নাহি চলেগা। ' বলে একটা গোটা মুগীর ঠ্যাং আর বুক আলাদা করে সরিয়ে রাখছে। আমি অবাক হয়ে তাকাই।মোহাব্বতভাই এগিয়ে দিলো মাংসের টুকরোটা - সেটা দেখি কনকনে ঠান্ডা। আমাকে বলল ,''আলাগ কিজিয়ে। ' আমি অবাক তারপর বুঝি এ হালাল করা কিনা নিশ্চিত নয়।এখানে হিন্দু মুসলিম সবার নেমন্তন্ন হয়েছে রানার বিয়েতে। মোহাব্বতভাই বলল ওটা চলবে না।আমি হাত দিয়ে দিয়ে সেই ঠান্ডা মাংসের টুকরোগুলো বোঝার চেষ্টা করলাম।দেখি কনকনে ঠান্ডা হাত বেয়ে বেয়ে শরীর শিউরে দিচ্ছে ভাবছিলাম এই গরম মাংসের দলে ওটা এল কি করে - আর নেই তো। হুমড়ি খেয়ে খুঁজতে লাগলাম। সারা হাত রক্তে মেখেছে , কনুই অব্দি রক্ত তাবু তল পায় যায় না-মাংস আর মাংস। সব কাটা কাটা,দেহ -মুরগির।খুঁজে না পেয়ে মুখ তুলে তাকাই মুখেও কি রক্ত লেগেছে। চোখাচোখি হতে দেখি মোহাব্বতভাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে ,তার হাতের চপার থেমে গেছে। কিছুক্ষণ মুরগি পিস করা বন্ধ ছিল রানার বৌভাতের দিন,সকালে।

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম