খাবার
রাস্তা নতুন হতে চারদিক আলো। তবে সে আলো ঝলমল করছে না। আমি মুখে পান দিয়ে হাঁটছি তারপর বসব। খুব খিদেও পেয়েছে বোধ হচ্ছে। কাছেই খাবারের দোকান -সে বন্ধ। হয়ত দোকানদার চলে গেছে বা আবার অন্য কোথাও দোকান দিয়েছে। দোকান বন্ধ দেখে মনে হল খুব খিদেই পেয়েছে। অন্য দোকান থেকে খাবার কিনে বসলাম। যে জায়গায় বসি সে এক প্রিয় স্থান। ওখানে টুকরো টুকরো ব্যবসা হয় আর অনেক কথা কানে আসে। আজ একটা কথা কানে লেগেছে , শুধু কানে নয় সারা গায়ে ব্যথা হয়ে গেল। একজন লোক ,যে মেহনত করে মানে সারা দিনের পরে যার গা ব্যথা ব্যথা হয় সে গলা নামাচ্ছে আর মধ্যমে চড়াচ্ছে ,''আমরা বসেছিলাম। দেখলাম আসছে। আমি বললাম-অন্ধকারটা পার হতে দে , আলোয় আসুক।''অন্যরা সবাই আমার দিকে পেছন করে বসে বসে শোনে। লোকটা বলছে,''তারপর ও আলোয় এল। আমি বললাম - অনেকতো টাকা নিয়ে দিলে এবার এমনি দাও। ''একজন যে আমার দিকে পেছন করে -সে বলে ,''দিল।'' যে লোক বলছিল -সে বলল ,''তবে এখন আমি ভাল। '' আর একজন বলল ,''কি করে বুঝলি ?''আর কেউ কিছু বলছেনা দেখে আমি দেখি অনেকটা খাবার খেয়ে ফেলেছি। কারণ বড়ই খিদে পেয়েছিল। এরপর আবার নতুন রাস্তায় অনেক আলো দেখলাম।
বাড়ি গিয়ে দেখি অন্ধকার দিয়ে বউ আসছে। আমি ওকে অন্ধকার পার হতে দিলাম তারপর আলোয় আসতে বলি,'' অনেকতো টাকা নিয়ে দিলে এবার এমনি দাও। ''তারপর ভাবলাম আমি কি এখন ভাল হয়ে গেছি। বৌ কে বললাম ,''এখন কি আমি খারাপ। ''বৌ বলল,'ও হয় হয় এম্নিই হয়। নাও খাবার খাও। ''খাবার খেতে দেখি খুব খিদে পেয়েছে। বাইরে তাকালাম দেখি রাস্তা নতুন হতে আলো ঝলমল করছে, কোথাও অন্ধকার নেই। খাবার খেযে খেয়ে খিদে চলে গেল।

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম